বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের জমানো টাকায় বিক্ষোভকারীদের জন্য রুটি-কলা নিয়ে শাহবাগে গৃহিণী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের জন্য রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে খাবার নিয়ে শাহবাগে ছুটে এসেছেন রাশিদা রহমান (৬০) নামে এক গৃহিণী।

তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি আন্দোলনকারীর জন্য নিজের জমানো টাকা দিয়ে কলা-পাউরুটি, খেজুর ও শুকনো খাবার কিনে নিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমার সন্তানতুল্য ছেলে মারা গেছে। সারা রাত ঘুমাতে পারিনি। ওর মুখটা চোখের সামনে ভাসছে।

সকালে উঠেই নিজের জমানো টাকা দিয়ে খাবারগুলো কিনেছি। ওসমান হাদি হত্যার প্রতিবাদকারীদের মাঝে খাবারগুলো বিতরণ করব।’
আরো পড়ুন

এদিকে, বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল শাহবাগ। সমবেত কণ্ঠে তারা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

কেউ মিছিল সহকারে, আবার কেউ কেউ নিজ নিজ উদ্যোগে জড়ো হচ্ছেন শাহবাগে।
শনিরআখড়া থেকে আশফাকুর রহমান নামে এক মাদরাসা শিক্ষার্থী শাহবাগে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন। তিনি জানান, ওসমান হাদির মতো সাহসী দেশপ্রেমিকে হারিয়ে আমরা শোকাহত। আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি।

প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD