সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

আবার এক হতে চলেছেন ব্রাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

 

হলিউডের ক্ষমতাধর দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছাড়াছাড়ি হয়েছে ২০১৬ সালে। তবে বিচ্ছেদের চার বছর পর ফের সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন হলিউড অভিনেতা। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিনোদন বিষয়ক সাপ্তাহিক পিপল ম্যাগাজিন।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির (৪৫) বাসা থেকে মোটরসাইকেলে করে বের হতে দেখা গেছে এই হলিউড অভিনেতাকে (৫৬)।

পিপল ম্যাগাজিন বলছে, গত দুই সপ্তাহে দুইবার সাবেক স্ত্রীর বাসায় উঠেছেন পিট। সর্বশেষ জোলির সঙ্গে দেখা করেন তাদের সন্তান নক্স ও ভিভিয়েনের জন্মদিন উপলক্ষে।

একটি সূত্র পিপল ম্যাগাজিনকে বলেছে, দাম্পত্য জীবনে অনেক ঝড়-ঝঞ্ঝাট পোহানোর পর অবশেষে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এই হলিউড দম্পতির।

দীর্ঘ ১২ বছর দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের সেপ্টেম্বরে ছাড়াছাড়ি হয়ে যায় পিট-জোলির। এই দম্পতির ম্যাডক্স, প্যাক্স, নক্স নামে তিন ছেলে এবং জাহারা, শিলোহ ও ভিভিয়েনা নামে তিনটি মেয়ে রয়েছে।

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর গুজব ছড়ায়, মার্কিন অভিনেত্রী আলিয়া মার্টিন শওকতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ব্রাড পিট। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ গুজব উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD