বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০ সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইন্টারকন্টিনেন্টাল কাপে নাটকীয় ফাইনালে ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা জিতেছে পিএসজি। ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক মাতভেই সাফোনভ। সেই ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে ৪টি শট ঠেকিয়ে দিয়েছেন তিনি। তাতে তার হাত ভেঙে গেছে বলে জানিয়েছে পিএসজি।

এই টুর্নামেন্টে লুইস এনরিকের রোটেশনের অংশ ছিলেন সাফোনভ। সাধারণত তিনি অভিজ্ঞ লুকাস শেভালিয়েরের বিকল্প। তবে ফাইনালে তার পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দেয়। ম্যাচ চলাকালীনই তার বাঁ হাতে চোট লাগে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পেনাল্টি শুটআউটের সময়ই সাফোনভের বাঁ হাতে ফ্র্যাকচার হতে পারে। তবে তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। তখন অ্যাড্রেনালিন কাজ করছিল। পরে পরীক্ষায় চোটের বিষয়টি ধরা পড়ে।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ পর সাফোনভের মেডিকেল পরীক্ষা করা হবে। তখন তার অবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

চোটের কারণে কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। শনিবার ফরাসি কাপের ম্যাচে পিএসজি খেলবে ভঁদে ফঁতেনের বিপক্ষে। দলটি ফ্রান্সের পঞ্চম বিভাগের ক্লাব। এই ম্যাচে সাফোনভ থাকছেন না।

এরপর ৪ জানুয়ারি লিগ ওয়ানে পিএসজির ম্যাচ প্যারিস এফসির বিপক্ষে। ৮ জানুয়ারি ফরাসি সুপার কাপের ফাইনালে মার্সেইয়ের মুখোমুখি হবে তারা। এই ম্যাচগুলোতেও সাফোনভের খেলা নিয়ে শঙ্কা আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD