শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

৯১ দিনের সমুদ্র শুটিং, ওডিসিয়াসের অভিযানের ঝলক ‘দ্য ওডিসি’র ট্রেলারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

হলিউডের সুপরিচিত অভিনেতা ম্যাট ডেমন এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন মহাকাব্যিক চরিত্র ওডিসিয়াস হিসেবে, ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-তে। ট্রয় যুদ্ধের পর ওডিসিয়াসের ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ যাত্রার কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের নিয়ে যাবে সমুদ্রের বিপদ, পৌরাণিক রাক্ষস এবং সাহসিকতার এক দারুণ যাত্রায়।

ছবির প্রথম ট্রেলারে দেখা যাচ্ছে, যুদ্ধ শেষ হওয়ার পরও ওডিসিয়াস কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

ট্রেলারে অ্যান হ্যাথাওয়ে, তার স্ত্রী পেনেলোপের ভূমিকায় এবং টম হোল্যান্ড তাদের সন্তান টেলেমাকাসের ভূমিকায় দেখা গেছে।

এ ছাড়া সমুদ্রপথে ওডিসিয়াসের বিপদ যেমন সাইক্লোপ পলিফিমাস এবং ভয়ঙ্কর ঝড়ের দৃশ্যও দেখানো হয়েছে।
দ্য ওডিসি হোমারের প্রখ্যাত গ্রীক মহাকাব্য অবলম্বনে নির্মিত। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ডেমন, হোল্যান্ড, হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ংও, জেনডায়া ও চার্লিজ থেরন। সিনেমাটি ১৭ জুলাই, ২০২৬-এ থিয়েটারে মুক্তি পাবে।

নোলান জানিয়েছেন, এই গল্পে সবকিছুই আছে। সিনেমার দিক থেকে এমন অনেক বিষয় আছে যা আগে করা হয়নি। আমি দেখেছি, আগে যে মহান পৌরাণিক সিনেমাগুলো হয়েছে – যেমন রে হ্যারি হাউসেনের সিনেমা – সেগুলো কখনোই এ ধরনের বড় বাজেট, হলিউড ও আইএমএক্স প্রোডাকশনে করা হয়নি।

তিনি আরো জানিয়েছেন, ক্রুরা ৯১ দিনে দুই মিলিয়ন ফিটের বেশি শুটিং করেছেন, যার বেশিরভাগই সমুদ্রের উন্মুক্ত এলাকায় হয়েছে।

নোলান বলেন, এটি বিশাল ও ভয়ঙ্কর, একইসাথে চমৎকার।
সম্প্রতি নোলান ‘দ্য ওডিসি’ সিনেমার ছয় মিনিটের প্রোলোগ আইম্যাক্স থিয়েটারে দেখিয়েছেন। প্রোলোগে দেখা গেছে ট্রয় শহরে বিখ্যাত ট্রয় হর্স অবতরণ এবং ওডিসিউসের সেনারা জয় অর্জনের জন্য এগিয়ে যাচ্ছে।

সূত্র: রোলিং স্টোন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD