সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

মেঘনায় মিলল ২৩ কেজি ওজনের কোরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারের কাছে আনোয়ার হোসেন মাছটি ধরেন।

মাছটি বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি ৭৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

জেলে আনোয়ার হোসেন জানান, নদীতে জাল ফেলতে গিয়ে নদীর কিনারে সাদা কিছু ভাসতে দেখতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে তিনি দেখতে পান নদীর তীরে ভেসে থাকা একটি বিশাল কোরাল মাছ। এ সময় তিনি তার দুই সহযোগী জেলের সহায়তা মাছটি পাড়ে তুলে এনে ধরে ফেলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD