বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ওসমান হাদির বোন নির্বাচনে আসবেন কিনা জানাল পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদির অংশগ্রহণ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তার পরিবার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ওসমান হাদির বোন মাসুমা হাদির স্বামী আমির হোসেন হাওলাদার জানান, ঢাকা-৮ আসন ও ঝালকাঠি নলছিটির সাধারণ জনগণের দাবি ওসমান হাদির পরিবার থেকে যেন একজন নির্বাচনে আসেন। আমরা তাদের দাবিকে সম্মান জানাই।

কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সব সদস্য ও ইনকিলাব মঞ্চের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এদিকে শুক্রবার সকালে ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে মানববন্ধন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা।

গত ১২ ডিসেম্বর দুপুরে হত্যার উদ্দেশে ওসমান হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়। শহিদ শরিফ ওসমান হাদি ঢাকা -৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD