বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বড়াইগ্রামে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে খ্রিস্টান নারীর আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে এক খ্রীস্টান নারী আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আড়ার সাথে ঝুলে সে আত্মহত্যা করে। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রীস্টান পল্লীতে এ ঘটনা ঘটে। নিহত জেনি বেবী কস্তা (৪০) ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, জেনি বেবী ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে চাকুরী করতেন। করোনা মহামারীতে বাড়ি চলে আসে। প্রায় ১৬ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর আর বিয়ে করেন নাই। নিঃসন্তান এই নারী তার ছোট ভাই বিলাশ কস্তার সাথেই থাকতেন। বিলাশ ঢাকায় একটি বাইং হাউজে চাকুরী করেন। শুক্রবার বেবীর ভাইবউ বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি যায়। এসময় বেবী একই বাড়িতে ছিলেন। দুপুরে কোন এক সময় সে নিজ ঘরে আড়ার সাথে ওড়নায় ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

এদিকে উপজেলা জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে হায়াত আলী (৬০) একজন আত্মহত্যা করেছেন। হায়াত ওই গ্রামের সকি প্রামাণিকের ছেলে। ওসি (তদন্ত) ইন্সপেক্টর সুমন আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোরসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD