সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

অনলাইনে কোরবানির গরু কিনলেন মেহজাবীন চৌধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

করোনার কারণে দীর্ঘ সময় ঘরে বসে ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। গেল রোজা ঈদে তাই দর্শকের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেননি লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। তবে তারচেয়ে বাজে অবস্থা হতে চলেছে আসছে কোরবানি ঈদে।

করোনা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি তেমন করে। যা কিছু স্বাভাবিক হচ্ছে সবখানে, ভয়টা থেকেই যাচ্ছে। এর ভেতরেও শুটিং শুরু করেছিলেন এই সুন্দরী। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় অপূর্বর বিপরীতে। কিন্তু নাটকের ইউনিটে দুজনের শরীরে করোনা ধরা পড়ায় সেই শুটিং বন্ধ করে দেয়া হয়েছে।

শুধু তাই নয়, করোনা রোগীদের সংস্পর্শে যাওয়ায় ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনেও যেতে হয়েছে অন্যান্যদের। সে তালিকায় আছেন মেহজাবীনও। ফলে কোরবানি ঈদ উপলক্ষে হয়তো তিন-চারটির বেশি নাটকে দেখা যাবে না তাকে। মন খারাপ মেহজাবীনের, মন খারাপ তার ভক্তদেরও।

এদিকে ঘরে বসে নিজের কাজ এগিয়ে রাখছেন। যেমন, কোরবানি ঈদের গরু কিনে ফিলেছেন মেহজাবীন। নিজেই ফেসবুকের এক স্ট্যাটাসে সে কথা জানিয়েছেন তিনি। অনলাইনে গরু কেনাবেচা করে এমন একটি প্রতিষ্ঠানকে ম্যানশন করে পছন্দ অনুযায়ী গরু কিনে দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মেহজাবীন লিখেছেন, ‘ধন্যবাদ আমাকে সুস্থ ও স্বাস্থ্যসম্মত কোরবানির গোরু বাছাই করে দেওয়ার জন্য।’

হাটে গিয়ে গরু কেনাটা একটা উৎসবের মতো। অনেক তারকাও হাটে যান পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে।
কিন্তু এবার করোনার কারণে হাটে যেতে চাইলে পোহাতে হবে অনেক ঝক্কি-ঝামেলা। যে সময়ের যে ভাও। ঝামেলা এড়াতে তাই অনলাইনেই হোক কোরবানির পশু কেনাকাটা। এটাই বলতে চাইলেন মেহজাবীন তার পোস্টে।

তিনি লিখেছেন, ‘ঢাকায় কোরবানির পশুর হাট স্থাপন না করার সুপারিশ করেছেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তাই এবার সঠিক সিদ্ধান্ত হবে অনলাইনে কোরবানির পশু কেনা। করোনা দুর্যোগের এই সময়ে গরুর হাটের ঝামেলা এড়িয়ে পছন্দের কোরবানির পশু অনলাইনে কিনুন।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD