বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন করেছি: রাশেদ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।

বুধবার (৭ জানুয়ারি) ঝিনাইদহে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি।’

তিনি জানান, ‘তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন।

’
এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।’

রাশেদ খান আরও বলেন, ‘সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।’

তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD