মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

এবার করোনায় আক্রান্ত র‌্যাচেল হোয়াইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর করোনার থাবা। টলিউডে অভিনেত্রী কোয়েল মল্লিক তার স্বামী নিসপাল সিং রানে, বাবা রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিকের করোনা পজিটিভ। বলিউডের তারকা বাবা-ছেলে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তারই মধ্যে খবর, মডেল-অভিনেত্রী র‌্যাচেল হোয়াইটও করোনায় আক্রান্ত। নায়িকা নিজেই ট্যুইটারে তার ‘কোভিড ১৯’ পজিটিভ হওয়ার খবর প্রকাশ করেন। শনিবার রাতে পোস্ট করা ট্যুইটে র‌্যাচেল লিখেছেন, ‘আমার ‘কোভিড ১৯’ পজিটিভ ধরা পড়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। দয়া করে সবাই প্রার্থনা করবেন, আমি যেন দ্রুত সেরে উঠতে পারি।’

এদিকে অভিনেত্রী র‌্যাচেলের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন টলিউড পরিচালক বিরসা দাশগুপ্ত।

বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন র‌্যাচেল। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মডেলিংয়ের জন্য। বহু বিজ্ঞাপনে কাজ করেছেন মডেল হিসেবে।

হিন্দিতে র‌্যাচেল অভিনয় করেছেন ২০১৪ সালে ‘উংগলি’ ছবিতে। এছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করে নজর কেড়েছিলেন তিনি। পাশাপাশি ২০১৭ সালে ‘দেবী’ এবং একই বছর ‘ওয়ান’ নামের একটি ছবিতে তিনি কাজ করেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD