বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইঙ্গিতপূর্ণ পোস্ট তাসনূভা জাবীনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নারী নেত্রী তাসনূভা জাবীন ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে। রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে তিনি এ কথা লিখেছেন।

তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘গতকাল থেকে নিশ্চয় খেয়াল করছেন, সালমান মুক্তাদির এবং তার পরিবার নিয়ে প্রোপাগান্ডা সিস্টেমেটিক‍্যালি শৃঙ্খলা মেনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ভাষার ধরন থেকে শুরু করে প্রোপাগান্ডা ছড়ানোর একটা প‍্যাটার্ন আছে।

মানজুর আল মতিন এবং তার পরিবারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প‍্যাটার্নও একই রকম ছিল। মনে আছে নিশ্চয়। গতকাল মাহফুজ একটা পোস্ট দেয়ার পর তাকে নিয়েও শুরু হবে। অলরেডি যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে। কারণ সব রাজনৈতিক দলে একটা করে দোকান খোলার অধিকার শুধু তাদের আছে।

আর আমরা মেয়ে মানুষরা তো কোনো ব‍্যাপারই না এদের কাছে। তুড়ি মেরে ইশারা করবে আর মিথ্যাচারের ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে।

কোনো কোনো আওয়াজকে তারা টার্গেট করে ওটাও শিক্ষনীয়।

যে বা যারাই তাদের সঙ্গে দ্বিমত করবে তার বা তাদের সঙ্গেই ওই একই প‍্যাটান অ্যাপ্লাই হবে। কিন্তু এটার একটা খুব খুব ভালো দিক আছে। হাসিনার আমলে ডিজিটাল অ্যাক্টে মামলা, গুম ছিল নিত‍্য নৈমিত্তিক ব‍্যাপার, তার মতের বিরুদ্ধে বললেই খপ করে ধরত। কিন্তু এখন কোনো শাসকের গুম ফিরিয়ে আনতে হলে একশবার ভাবতে হবে। মত প্রকাশের জন‍্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিতে একশবার চিন্তা করতে হবে।

ঠিক একইভাবে কোনো ব‍্যক্তি এবং তার পরিবারকে ঘিরে জঘন্য ভয়াবহ অনলাইন আক্রমণের দিনেরও শেষের শুরু হয়েছে।

রাজাকার ডাকতে ডাকতে মানুষ যখন বলেছে হ‍্যাঁ আমি রাজাকার কী করবি কর?!? এই সিস্টেমেটিক অরগানাইজড অনলাইন মিথ‍্যাচারগুলোরও একইভাবে ঘুরে দাঁড়ানো কিছু সময়ের অপেক্ষা শুধু।

শেষের শুরু।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD