শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপে আটকে আছে রশিদ খানের বিয়ে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

রেকর্ড অনুযায়ী কেবল ২১ বছর বয়স আফগানিস্তান অলরাউন্ডার রশিদ খানের। বয়সটা নিতান্তই কম। সেজন্যই বোধয় বিয়েশাদীর ব্যাপারে একটু রিস্ক নিলেন। দল বিশ্বকাপ না জেতা অবধি নাকি বিয়ে করবেন না তিনি। খোদ রশিদই জানালেন এমন চটকদার ইচ্ছার কথা।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এখনও বেশি সময় হয়নি রশিদের। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এ আফগান ক্রিকেটার। তবে এ সময়টায় বেশ বড় সাফল্য ধরা দিয়েছে তার হাতে। মন জয় করেছেন নিজের বোলিং বৈচিত্র্য দিয়ে। জাতীয় দলের পাশাপাশি আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ এবং সিপিএল খেলারও অভিজ্ঞতা রয়েছে এ আফগান তরুণ স্পিনারের।

আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বেশিদিন না হলেও টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী রশিদ খানের দল। সে তুলনায় ওয়ানডে ও টেস্টে অনেকটাই দুর্বল তারা। তবে স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার। আর সেই স্বপ্নের বিশ্বকাপ জিতেই বিয়ের পিড়িতে বসতে চান ২১ বছর বয়সী এ তরুণ লেগ স্পিনার। সম্প্রতি এক রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় বিয়ের পিড়িতে বসার ইচ্ছে পোষণ করেছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফগানিস্তান যদি বিশ্বকাপ জিততে পারে তখন বিয়ে করব।’

রশিদের এ ইচ্ছে কবে পূরণ হয় সেটিই দেখার বিষয়। ইংল্যান্ডে অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখে দেখেনি আফগানিস্তান।

২০১৫ সালে ক্যারিয়ার শুরু হওয়া রশিদ এখন অবধি ৪ টেস্ট, ৭১ ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৭১ ওয়ানডেতে বল হাতে নিয়েছেন ১৩৩টি উইকেট এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৯ উইকেট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD