বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

এক বিলিয়নের ক্লাবে তামান্নার সেই গান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বলিউডে আইটেম সং মানেই এখন তামান্না ভাটিয়া—এমনটাই বলছেন অনেকে। একের পর এক জনপ্রিয় গানে নিজের উপস্থিতি ও নাচের দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন এই দক্ষিণী তারকা।সেই তালিকায় অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’-এর আলোচিত গান ‘আজ কি রাত’। ছবিতে তাঁর নাচ গানটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন দর্শকরা।

সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘আজ কি রাত’। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া।

এই উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তাঁর টিমের সঙ্গে মনিটরে নিজের নাচের শট দেখছেন তামান্না।

সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে ‘না!’ বলে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—এই সব ভালোবাসার জন্য ধন্যবাদ।”

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার।

কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর করেছেন জনপ্রিয় সংগীতজুটি শচীন-জিগর।
পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম সফল বাণিজ্যিক সিনেমা হিসেবে জায়গা করে নেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD