শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাজিলিয়ান দুই কিংবদন্তির সেরা মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

 

বিশ্ব ফুটবলে গত এক দশকের সবচেয়ে পরিচিত প্রশ্ন- লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা? এই প্রশ্নের উত্তর যেমন কঠিন, তেমনি বিতর্কঠাসা। এখন পর্যন্ত অনেক রথী-মহারথীই এই প্রশ্নের উত্তরে একজনকে বেছে নিয়েছেন। উত্তরে কেউ কেউ নিয়েছে কূটনৈতিকতার আশ্রয়।

মেসি-রোনালদো দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন রোনালদো নাজারিও। শ্রেষ্ঠত্বের বিচারে আর্জেন্টাইন সুপারস্টারকে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তবে খুব একটা পিছিয়ে রাখেননি পর্তুগিজ যুবরাজকে। শুধু খেলোয়াড় হিসেবেই সেরা নন, বিশ্বজয়ী স্ট্রাইকারের সবচেয়ে পছন্দের খেলোয়াড়ও মেসি।

রোববার রাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক ফরওয়ার্ড বলেছেন, ‘ও (মেসি) এই পৃথিবীর বাইরে চলে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো-ও। কিন্তু লিও আরো পরিপূর্ণ। ও দুর্দান্ত। আমি ওকে অন্য যে কোনো ফুটবলারের চেয়ে বেশি পছন্দ করি। ও যা কিছু করে সেটাই দর্শনীয়।’

রোনালদোর একসময়ের সহযোদ্ধা ও বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহো-ও মেসিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন। রোনির ভাষায়, ‘মেসি। আমি ওর সঙ্গে খেলতে ভালোবাসতাম। ওর সঙ্গে বেশিদিন খেলতে পারিনি। তখন ও খুব তরুণ ছিল। অন্য যে কারোর চেয়ে ওর সঙ্গে মাঠে থাকতেই আমার বেশি ভালো লাগত।’

মেসিকে এই সময়ের সেরা বলেছেন রোনালদো। বার্সা অধিনায়ককে রোনি রাখছেন আরো উঁচুতে, ‘নিঃসন্দেহে ও ইতিহাসের সেরা। মেসি যা করেছে তা অন্য কেউ পারেনি। আরেকজন আছে (রোনালদো), ও পরিপূর্ণ। ওর সবকিছুই আছে। মেসিও তা করেছে। তবে স্বাদ এবং খেলার ধরন বেছে নিতে বললে আমি মেসিকেই বেশি পছন্দ করি।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD