সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

পঞ্চগড়ে জামায়াতের সমাবেশ মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে শহরের চিনিকল মাঠে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এরই মধ্যে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াত আমির। শুক্রবার সকাল পৌনে ৮টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমিস্টিক টার্মিনালে প্রবেশ করেন।

সরেজমিনে সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, তীব্র শীতের মধ্যে সকাল সাড়ে ৮টায় সমাবেশস্থলে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মঞ্চের সাউন্ডবক্সে বাজছে জামায়াত ও এনসিপির নির্বাচনী গান। ভলান্টিয়াররা স্টেজের মূল গেটে লাইন ধরে দাঁড়িয়ে। নিরাপত্তায় সতর্ক অবস্থানে পুলিশ।
জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে পঞ্চগড় আসবেন জামায়াত আমির।

সকাল ১১টায় এসে সমাবেশে যোগ দেবেন।
পঞ্চগড়ের সমাবেশে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD