সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

জামায়াত-এনসিপির জোটে যুক্ত হচ্ছে আরো এক দল?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ পাচ্ছে। এর আগে জোটটি ১১ দলের হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ সময়ে সেখান থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জোটে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমে বলেছেন, ‘কথাবার্তা চলছে।’

দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পথচলার পর বিএনপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবার এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ লেবার পার্টি। দলটি থেকে ১৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমে বলেন, ‘আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই, তবে যদি যাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে জানব।’

দলীয় সূত্রে জানা গেছে, যদি বাংলাদেশ লেবার পার্টি ১০ দলীয় নির্বাচনী জোটে যুক্ত হয় তাহলে দু-এক দিনের মধ্যে ঘোষণা আসবে।

গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় হামিদুর রহমান আযাদ বলেন, ‘আজ দুটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল… আমি আগাম ঘোষণা দিলাম, কাল আরো একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।’

যদিও তিনি তার বক্তৃতায় বলেননি কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD