সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জামায়াতের প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম।

জুবাইরুল আলম বলেন, চট্টগ্রামে জোটের পক্ষ থেকে মাত্র একটি আসন এনসিপিকে দেওয়া হয়েছে। অথচ সেই চট্টগ্রাম-৮ আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এতে করে আমাদের প্রার্থী জুবাইরুল হাসান আরিফের পক্ষে জামায়াতের নেতাকর্মীরা মাঠে নামেননি। চট্টগ্রাম-৮ আসনে জামায়াত এনসিপির প্রার্থীর পক্ষে কাজ শুরু না করা পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের সঙ্গে আমরা কোনো ধরনের সহযোগিতায় যাবো না।

তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াত প্রার্থী প্রত্যাহার না করলে আমরাও চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে থাকবো না। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, দলের সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরীসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD