বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এ জন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজকে বিদায় জানিয়েছেন। অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে নিজের ফেসবুকে অন্যতম কারণ হিসেবে লিখেছেন, ‘দ্বিনের কারণে।’

এ বিষয়ে নওবা তাহিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমি কী কারণে অভিনয় ছেড়েছি তা তো লিখেই দিয়েছি।’ তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বিনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।’

এ ছাড়াও তিনি জানান, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা তার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কালের কণ্ঠকে নওবা তাহিয়া বলেন, ‘এ বিষয়ে আমি নতুন কিছুই বলতে চাই না। আমার যতটুকু বলার ছিল তা ফেসবুকেই বলে দিয়েছি। এর বাইরে তো আর কিছু বলার নেই।’

নওবা তাহিয়া ফেসবুক পোস্টে বলেন, ‘মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন বর্ষা চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র।

কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এ নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়শৈলী দেখিয়ে দর্শকের মন কেড়েছেন নওবা তাহিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD