রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

বিএনপির আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে: এনসিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

গেল ১৭ বছরে ফ্যাসিস্টদের দ্বারা শোষিত দলের নেতাকর্মীরা এখন ফ্যাসিজম শুরু করেছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ তোলা হয়।

ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে বলা হয়, সারাদেশেই নির্বাচনের পর এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপি নেতকর্মীরা। ক্ষমতায় গেলে আরও হামলার হুমকি দিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছে এনসিপি।

ব্রিফিংয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপিকে বিজয়ী করার জন্য মেটিকুলাস ডিজাইন করা হয়েছে। ২০০ এর বেশি আসন বিএনপি দেয়ার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে।

তিনি বলেন, বেশকিছু আসনে শুরুতেই এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সেসব আসনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি করেছে বিএনপি।

এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না শঙ্কা জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যেকোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা সেই শঙ্কা প্রকাশ করছি। আমাদের দাবি থাকবে বিএনপি ক্ষমতা যাওয়ার পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন অতিদ্রুত বাস্তবায়ন করে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কিন্তু আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা হোক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD