সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

সব মহলে প্রশংসিত দুর্গাপুর থানার ওসি কনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : পুলিশ জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদথ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনগণের মাঝে পুলিশের সেবা পৌছে দিতে রাজশাহীর দুর্গাপুর থানার অফিস ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যে নিজ উদ্যোগে গ্রাম পুলিশের মাধ্যমে তালিকা করেন তিনি। তার থানার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে রাতের অন্ধকারে ত্রাণ পৌঁছে দিয়েছেন।

তিনি এ থানায় যোগদানের পর থেকেই মাদক নিয়ন্ত্রণ ও সব ধরণের অপরাধ রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দুর্গাপুর থানাবাসীর দীর্ঘদিনের দাবি থানাকে দালাল ও তদবিরমুক্ত করার বিষয়ে তিনি সাহসী কঠোর ভূমিকা পালন করে থানাকে দালাল মুক্ত করেছেন। যদিও তিনি থানা দালাল মুক্ত ঘোষণার পর থেকেই স্থানীয় একটি মহল ওসি খুরশীদা বানু কনা বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাতে তার পথ রুদ্ধ হয়নি, বরং আরো জোরালো গতিতে চলছে তার কার্যক্রম। দুর্গাপুরের মাদক ব্যবসায়ী গডফাদাররা গত কয়েক বছর যাবত প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ফেন্সিডিলসহ রমরমা ইয়াবা বাণিজ্য চালিয়ে আসলেও রহস্য জনক কারণে কেউ তাদের আটক করতো না।

দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কনা ২০১৯ সালের ২২ জুলাই দুর্গাপুর থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক ব্যবসায়ী গডফাদারদের আটকের জন্য সাড়াশি অভিযান পরিচালনা করেন। তার সার্বিক তৎপরতায় জনমনে প্রশান্তি ফিরেছে। একের পর এক মাদক সম্রাটদের আটকে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। এলাকার সচেতন মহল সব সময়ই মাদকের বিরুদ্ধে এ রকম জিরো টলারেন্স আশা করেন। তিনি রাতের অন্ধকারে অবৈধ পুকুর খনন বন্ধেও কঠোর ভূমিকা পালন করেছেন বলে জানা যায়।

দুর্গাপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসি খুরশীদা বানু কনা বলেন, দুর্গাপুরবাসীর গর্ব করার মত অনেক কিছু আছে। তার মধ্যে কিছু অসাধু মাদক ব্যবসায়ীদের কারনে দুর্গাপুরের সুনাম নষ্ট হচ্ছে। আর তিনি এ জন্য সব সময়ই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে চান।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতার কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পূর্বের ন্যায় এখন আর প্রকাশ্যে নারীদের ইভটিজিং, চুরি, চালকদের আহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের মত ঘটনাগুলো আর নেই। গর্ব করার মত দুর্গাপুর গড়তে তিনি সাংবাদিক এবং সচেতন এলাকাবাসীর কাছে থেকে সুষ্ঠু ও সুপরিকল্পিত দিক নির্দেশনা আশা করেন।

লাইট নিউজ/শাআ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD