শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জন্মদিনে হীরার কেক কাটলেন উর্বশী, যা জানা গেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা মানেই রাজকীয় জীবনযাপন আর চোখধাঁধানো বিলাসিতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ৩২তম জন্মদিনে সেই ধারা বজায় রেখে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী। কোটি টাকার অলংকার আর পোশাকের পর এবার নিজের জন্মদিনের কেক দিয়ে সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিলেন উর্বশী রাউতেলা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রীর জন্মদিনের জন্য তৈরি বিশেষ সাততলার এ কেকটিতে খচিত ছিল আসল হীরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি রুপি। কালো রঙের এই বিশালাকার কেকটিতে সোনালি কারুকাজের পাশাপাশি প্রতিটি স্তরের মাঝে বড় বড় হীরা বসানো ছিল, যা দেখে তাজ্জব বনে গেছেন তার ভক্ত-অনুরাগীরা।

বিলাসবহুল জীবনযাত্রার জন্য উর্বশীর খ্যাতি নতুন নয়। গত বছর ১২ কোটি রুপির রোলস রয়েস কুলিনান এবং ৫ কোটি রুপির মার্সিডিজ জি-ওয়াগন কিনে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। তবে এবারের জন্মদিনে কেবল বিলাসিতাই নয়, তার মানবিক রূপটিও ফুটে উঠেছে।

নিজের বিশেষ এই দিনটিতে তিনি বাগেশ্বর ধামে ২৫১ জন দুস্থ মেয়ের গণবিবাহের দায়িত্ব গ্রহণ করেন। উর্বশী নিজে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে নববধূদের আশীর্বাদ করেন এবং আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করেন। আর্থিক অনটনের মুখে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, ঠিক তেমনই দিনটিকে স্মরণীয় করে রেখেছেন।

কাজের ক্ষেত্রেও উর্বশীর সময়টা বেশ ভালো যাচ্ছে। গত বছর নন্দামুরি বালকৃষ্ণের সঙ্গে তেলেগু ছবি ‘ডাকু মহারাজ’-এ অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে ছবির গান ‘দাবিদি দিবিদি’-তে তার নাচ দর্শকদের নজর কেড়েছে। এ ছাড়া হিন্দি ক্রাইম ড্রামা ‘ঘুষপৈঠিয়া’ এবং কানের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, এ মুহূর্তে উর্বশীর ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান থ্রি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম থ্রি’ ছাড়াও পারভীন ববির বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। বিলাসিতা আর কাজের ব্যস্ততার মিশেলে উর্বশী এখন বলিউডের অন্যতম চর্চিত নাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD