শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দৌড়ে এগিয়ে থাকল চেলসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি হয়েছে রানার্সআপ। দুটি দলই আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটে ফেলেছে। ইংলিশ ফুটবল থেকে বাকি আছে দুটি টিকিট। যার দাবিদার কয়েকটা দল। দৌড়ে এই ‍মুহূর্তে বেশ এগিয়ে আছে চেলসি।

মঙ্গলবার রাতে জয়ে ফিরেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল করল চেলসি। এই জয়ে ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয়স্থান আরো অটুট হলো তাদের। আর এক ম্যাচ জিতলেই সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যাবে চেলসির।

এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে চেলসির পেছনে আছে যথাক্রমে লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। গোলগড়ে পিছিয়ে ম্যানইউ আছে পাঁচে। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ছয়ে থাকল উলভারহ্যাম্পটন। তাদের পেছনে আছে শেফিল্ড (৫৪), টটেনহাম হটস্পার (৫২), আর্সেনাল (৫০) ও বার্নলি (৫০)।

চেলসির কাঠখড় পোড়ানো জয়ের নায়ক অলিভার জিরার্ড। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটা তিনিই করেছেন। ফরাসি ফরওয়ার্ড হেড থেকে যে দুর্দান্ত গোলটা করেছেন সেটা অনেকদিন চোখে লেগে থাকবে দর্শকদের। ২০১৮ সালের নভেম্বরের পর বলে মাথা ছুঁয়ে এটাই প্রথম গোল জিরার্ডের।

বিরতির আগ মুহূর্তে করা চেলসির গোলটার আর শোধ দিতে পারেনি নরউইচ সিটি। দ্বিতীয়বার গোলের দেখা পায়নি পশ্চিম লন্ডনের ক্লাবটিও। টেবিলের তলানিতে থাকা দলটার বিরুদ্ধে ন্যূনতম ব্যবধানের জয়টাও তাই মন ভরাতে পারেনি চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। ম্যাচ শেষে শিষ্যদের আরো ভালো করার তাগিদ দিয়েছেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD