শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তামান্নার সঙ্গে খুনসুটিতে মোসাদ্দেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

প্রথমবারেরটি স্থায়ী ও সুখকর না হওয়ায় জীবনের দ্বিতীয় ইনিংসটি আরেকবার নতুন করে শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসাইন সৈকত। তার দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। বিয়ের তিনদিন পর আজ (১৫ জুলাই) সকালে নববধূর একটি ছবিও প্রকাশ করেন সৈকত।

প্রকাশিত নতুন এ ছবিতে দ্বিতীয় স্ত্রী উম্মে তামান্নার সঙ্গে ছিলেন মোসাদ্দেক নিজেও। যেখানে তরুণ এ ক্রিকেটারকে দেখা যায় ভিন্ন আঙ্গিকে। দেখতে দুর্দান্তই লাগছিল দুজনকে। যার ক্যাপশনে লেখা ছিল- আপনাদের দোয়ায় আমাদেরকেও শামিল করুন।

এর আগে চলমান করোনাভাইরাস সংকটের কারণে ঘরোয়া পরিসরে গত শুক্রবার (১০ জুলাই) নিজ জেলা ময়মনসিংহে পারিবারিকভাবেই দু’পক্ষের উপস্থিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ওইদিন রাত ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে, নিজের আইডিতে এবং একইসাথে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নতুন এই জীবনের জন্য দোয়া চেয়েছেন ২৪ বছর বয়সী জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার। তবে তার দ্বিতীয় স্ত্রীর বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

এর আগে ২০১২ সালে আপন খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে জীবনের জুটি বাঁধেন মোসাদ্দেক। তবে বিয়ের পর থেকেই সৈকতকে তার পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিতে থাকেন শারমিন। একদিকে মায়ের প্রতি শ্রদ্ধা অন্যদিকে স্ত্রীর আলাদা হওয়ার চাপ। এমনকী মায়ের সঙ্গে ঝগড়া ও গায়ে হাত তোলায় একপর্যায়ে স্ত্রীকে তালাক বা ডিভোর্স দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন জাতীয় দলের এ অলরাউন্ডার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD