শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-লিভারপুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

রাতে ইপিএলে বিগ ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে দু’দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে। এছাড়া সিরি আ’য় শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে সাসৌলোর বিপক্ষে মাঠে নামবে য়্যুভেন্তাস।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়ে গেছে। এখন কেবল নিয়ম রক্ষার কিছু ম্যাচ বাকি। বলছি লিভারপুলের কথা। এবার তেমনই এক নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে অল রেডরা। প্রতিপক্ষ আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। লিগের শেষদিকে এসে এক বিগ ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা তা বলাই যায়।

শিরোপা জয়ের পরও থেমে থাকেনি লিভারপুল। এক ম্যান সিটির কাছে হার ছাড়া আর কোন ম্যাচে হারতে হয়নি। ড্র হয়েছে বার্নলির বিপক্ষে শেষ ম্যাচে। তাই ২ নম্বরে থাকা ম্যান সিটির চেয়ে পয়েন্ট ব্যবধান আরো বাড়িয়ে নিতে জয়ের ধারায় ফিরতে চাইবে অল রেডরা। সে লক্ষ্যেই ছক কষছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

অন্যদিকে, পয়েন্ট টেবিলে শীর্ষ পাচেঁও নেই গানাররা। হাতে আছে ৪ ম্যাচ। আগামী চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। খেলতে হলে প্রতিটি ম্যাচই জিততে হবে। জায়গা করে নিতে হবে টেবিলের চতুর্থ স্থানে। তাই এ ম্যাচে আর্তেতার দল চাইবে যতটা সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে হার এড়াতে।

সিরিয়ায় শীর্ষস্থান মজবুত করতে সাসৌলোর মুখোমুখি হবে য়্যুভেন্তাস। লিগের শেষ দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়ায় কিছুটা ব্যাকফুটে আছে য়্যুভরা। হাতে আছে আরো ৭ ম্যাচ। ২ নম্বরে থাকা আটালান্টার চেয়ে পয়েন্ট ব্যবধান মাত্র ৬। ম্যাচ হাতছাড়া মানেই পয়েন্ট হাতছাড়া। তাতে শিরোপার দৌড়ে পিছিয়ে যেতে পারে তুরিনের ওল্ড লেডিরা। তাই জয়ের ধারায় ফিরতে রোনালদো, দিবালাদের নিয়ে শক্তিশালী দল গড়েছেন মৌরিসিও সারি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD