মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

চীনা বিমান কিনে ধরা নেপাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

সম্প্রতি বেইজিংয়ের কাছ থেকে ৬টি বিমান কিনেছিল নেপাল এয়ারলাইন্স। তবে ১৭ আসন বিশিষ্ট ওয়াই-১২ এবং ৫৬ আসন বিশিষ্ট এমএ-৬০ বিমানগুলো আপাতত না চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। অতিরিক্ত খরচের কারণেই এই বিমানগুলো চালাতে ব্যর্থ বলে বেইজিংকে জানিয়েছে কাঠমাণ্ডু।

কাঠমাণ্ডু পোস্টের খবরে বলা হয়েছে, প্রথমে চীনের কাছে এই বিমানগুলো ‘উপহার’ হিসেবে দিতে অনুরোধ করেছিল নেপাল। তবে তাতে রাজি হয়নি বেইজিং। যদিও এরপরও নেপাল সরকার কেন এই বিমানগুলো কিনতে গেল, তার ব্যাখ্যা মেলেনি।

নেপাল এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, ‘বিমানগুলো নেপালের জন্য উপযুক্ত ছিল না। তবে দুই সরকারের মধ্যে চুক্তির জেরে জোর করে গ্রহণ করতে হয়েছে।’

ওই বিমান কর্মকর্তা জানান, ‘চীনা বিমান কিনে ভুগতে হচ্ছে নেপালের এয়ারলাইন্সকে। এই বিমানগুলো ওড়ানো মানে, পানির মতো টাকা নষ্ট করা।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD