সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

অভিবাসন রোধে বাংলাদেশের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
অভিবাসন রোধে বাংলাদেশের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসন রোধের কার্যক্রমে সহযোগিতা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকে ওয়াশিংটন এ বিষয়ে জোর দেয়।

মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন।

এসব অগ্রাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল- আমেরিকান ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, অবৈধ অভিবাসন দমন কার্যক্রমে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা আরও গভীর করা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD