মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ঈদে গণপরিবহন চলবে: সেতুমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গণপরিবহন চলবে। তবে ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে। এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে বিআরটিএ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণপরিবহন চলাচল বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এ বক্তব্য পাঠানো হয়।

এর আগে বুধবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন লঞ্চ চলাচল করবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সব সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

গণপরিবহন বন্ধের সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি মন্তব্য করে, এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এটা আমরা সমন্বয় করে নেব। আমি যতটুকু মনে করি, বাস ও ট্রেনেও এরকমই হবে।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল আজহায় জনসাধারণের চলাচল সীমিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ পেয়ে ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন সারা দেশে গণপরিবহন বন্ধের ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এ নির্দেশনা দিয়ে বিআরটিএর মহাপরিচালক বরাবর মঙ্গলবার (১৪ জুলাই) চিঠি দেয়া হয়।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD