রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

লিবিয়ায় বাংলাদেশি হত্যা: আসামি গ্রেফতারের প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

সাম্প্রতিক সময়ে লিবিয়ায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত ২৬ এবং আহত ১১ বাংলাদেশি নাগরিককে পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) নির্দেশ দিয়েছিলেন।

আইজিপির নির্দেশে এ ঘটনায় সারাদেশে ২৬টি মামলা রুজু হয়েছে এবং এ পর্যন্ত ৭১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আইজিপি’র নির্দেশনা অনুযায়ী মামলাসমূহের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।

সভাপতি বলেন, আইজিপি সর্বোচ্চ গুরুত্বের সাথে এ মামলাসমূহ তদন্তের নির্দেশ দিয়েছেন। এসব মামলায় জড়িত অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। তিনি দেশে মানব পাচারের মত ঘৃণ্য অপরাধ বন্ধের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিদেশে পলাতক আসামিদের গ্রেফতারের জন্য প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন তিনি।

২৬টি মামলার মধ্যে সিআইডি ১৫টি, ডিবি, ডিএমপি ৫টি, ডিএমপি ১টি এবং মাদারীপুর জেলা পুলিশ ৫টি মামলা তদন্ত করছে।

সভায় মামলাসমূহের তদন্তকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD