সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

ফরিদপুর পৌরসভায় অনলাইনে ভাড়া দেবেন দোকান মালিকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুর পৌরসভার নিজস্ব মার্কেটের দোকান মালিকরা ঘরে বসেই অনলাইনে দোকানঘরের ভাড়া পরিশোধ করতে পারবেন। আগামী ২১ জুলাই থেকে মোবাইলের মাধ্যমে ভাড়া পরিশোধ করবেন তারা।

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভার সম্মেলনকক্ষে ডিজিটাল পৌরসভা সার্ভিস সিস্টেমের আওতায় অনলাইনে দোকানঘরের ভাড়া জমা দেওয়ার সফটওয়্যার ও বিল জারি কার্যেক্রমের উদ্বোধন করেন। মেয়র জানান, digitalpaurashava.gov. bd এ প্রবেশ করে দোকান মালিক তার ভাড়া পরিশোধ করতে পারবেন। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম, পৌর সচিব তানজিলুর রহমানসহ কমকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD