সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

সীমান্তে হত্যা ও চোরাচাহনি বন্ধে কঠোর অবস্থানে বিজিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে মাদকসহ বিভিন্ন চোরাচালান ও সীমান্ত হত্যা প্রতিরোধে কঠোর অবস্থানে বর্ডারগার্ড বাংলাদেশে (বিজিবি) বলে জানিয়েছেন রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোজাম্মেল হক পিএসসি।

শহীদ আফজাল মিলনায়তনে পাটগ্রাম উপজেলা পরিষদের আয়োজিত সম্প্রতি মাসিক আইন- শৃঙ্খলা বিষয়ক সমন্বয়সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমানের সভাপতিত্বে সভায় লালমনিহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোজাম্মেল হক পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

আইন- শৃঙ্খলা বিষয়ক সমন্বয়সভায় তিস্তা ব্যাটালিয়ন-২ এর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোজাম্মেল হক পিএসসি আরও বলেন, সীমান্ত হত্যা কারো কাম্য নয়। সীমান্তে হত্যা একটি পরিবারের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অবৈধভাবে গরু পারাপারে সীমান্ত হত্যাকান্ড ঘটার সম্ভাবনা বেশি। সীমান্তে হত্যা বন্ধে বিজিবি বদ্ধ পরিকর এ লক্ষে ভারতীয় বিএসএফের সাথে প্রতিনিয়ত ব্যাটালিয়ন কমান্ডার, কোম্পানী কমান্ডারগণ সৌজন্য সাক্ষাত ও টেলিকথোপকথন করা হয়। তিনদিকে ভারতীয় সীমান্ত বেষ্টিত হওয়ায় আসন্ন ঈদ- উল আযহা ও বর্ষায় চোরাকারবারিসহ অপরাধ দমনে বিজিবি ক্যাম্প গুলোতে জনবল ও নজরদারি বৃদ্ধি, বিএসএফ, স্থানীয় প্রশাসন এবং এলাকার জনসাধারণের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। ঈদে দেশ ও খামারিদের ক্ষতি মেনে নেয়া হবে না। এজন্য ভারত থেকে গরু আনা বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD