সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পছন্দের মানুষকে বিয়ে করায় তরুণীকে হ’ত্যা করে পু’ড়িয়ে দিল মা ও ভাই! চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের গভীর রাতে উত্তপ্ত রাজধানী, শাহবাগ মোড় অবরোধ শিবিরের কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বে শোকের ছায়া, ২২ বছরেই চলে গেলেন আর্জেন্টাইন ফুটবলার মার্কিন দলের সঙ্গে ছবি তোলা ও করমর্দন প্রত্যাখ্যান করল ইরান কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার

২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। একই সময়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিনজনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা ৯৪।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। পাশাপাশি আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার জোর প্রস্তুতি চলছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD