বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বিয়ের পিড়িতে বসছেন কাজল আগরওয়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অভিনয় তো বটেই, মায়াবী চেহারা এবং মিষ্টি হাসি দিয়ে অসংখ্য ভক্তের হৃদয় কেড়েছেন তিনি। ক্যারিয়ারে সফলতা পেলেও, ব্যক্তিজীবনে এখনো সিঙ্গেল রয়েছেন নায়িকা। এবার জানা গেল, বিয়ের পিড়িতে বসছেন এই চিত্রতারকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কাজল। আওরঙ্গবাদের এক শিল্পপতিকে বিয়ে করছেন তিনি। এমনকি খুব শিগগিরই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন এই অভিনেত্রী। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র।

এদিকে গেল বছরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, ‘যত দ্রুত সম্ভব গাঁটছাড়া বাঁধতে চান তিনি। তবে তার মনের মানুষকে অবশ্যই ধার্মিক, যত্নশীল ও পজেটিভ হতে হবে।’

কাজলের এমন মন্তব্য আর সিনেমা পাড়ায় রটা গুঞ্জন অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন। তবে নায়িকার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের অপেক্ষার প্রহর আরও বাড়লো।

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমা ‘প্যারিস প্যারিস’র কাজ শেষ করেছেন কাজল আগরওয়াল। এছাড়া চিরঞ্জীবের সঙ্গে ‘আচার্য’ এবং কমল হাসানের বিপরীতে ‘ইন্ডিয়ান টু’ সিনেমাতে অভিনয় করবেন ৩৫ বছর বয়সী এই চিত্রতারকা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD