তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। আজ সোমবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে যাচ্ছে টাইগাররা।
আসন্ন শেষ ওয়ানডের জন্য আজ সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই শেষ ওয়ানডের দলে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তৃতীয় ওয়ানডের দলে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের।
সেই কারণে আজ সকালে সিলেট থেকে তাকে উড়িয়েও আনা হয়েছিল ঢাকাতে। তবে শেষ পর্যন্ত জায়গা হলো না ওয়ানডে দলে। যে কারণে আবারো বিসিএল খেলতে সিলেটে ফিরে যাচ্ছেন মোসাদ্দেক। খেলবেন সেন্ট্রাল জোনের হয়ে।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।