রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত

১.৫ বিলিয়ন ডলারে সুদানের কাছে আধুনিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের চুক্তি করেছিল পাকিস্তান। কিন্তু, সৌদি আরবের আপত্তিতে এই চুক্তি স্থগিত করেছে দেশটি। পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র ও একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রায় তিন বছর ধরে সুদানের সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্যারামিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে মারাত্মক মানবিক বিপর্যয়ের সাক্ষী হচ্ছে বিশ্ব।

এতে সেখানে বৈদেশিক শক্তিগুলোর নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের আশঙ্কা যেমন তৈরি হয়েছে, তেমনি লোহিত সাগর তীরবর্তী বিশ্বের অন্যতম বৃহৎ সোনা উৎপাদনকারী এই দেশটির ভাঙনের হুমকিও আছে।

এর আগে রয়টার্স জানায়, জানুয়ারিতে সুদান ও পাকিস্তানের মধ্যে এরকম একটি চুক্তির কথা, যেটি একেবারে শেষ পর্যায়ে ছিল।

গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি যুদ্ধবিমানের আধিপত্যের পর বিভিন্ন বিমানটির সুখ্যাতি ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় এ চুক্তিটি হয়েছিল।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানায়, এ প্রকল্পে অর্থায়ন করবে না সিদ্ধান্ত নেওয়ার পরই সৌদি আরব পাকিস্তানকে চুক্তিটি বাতিল করার ইঙ্গিত দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD