শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম ও সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।

এদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং বাকি চারজনের হাম সন্দেহে মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং সন্দেহজনক আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD