বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে গ্রাম পুলিশসহ ৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে বন্যার পানিতে ডুবে দুই শিশু ও এক গ্রাম পুলিশসহ তিন জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া ও হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রাম এবং চিলমারী উপজেলায় এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকায় সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া গ্রামের মোন্তাজুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম (৮) বন্যার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।

অপরদিকে, দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় এলাকায় বাবু মিয়ার বাড়িতে বেড়াতে এসে মুন্নি খাতুন নামে দেড় বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। মৃত মুন্নি খাতুন উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের বকুল মিয়ার সন্তান।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানার হাট ইউনিয়নে বন্যার পানিতে ডুবে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

মৃত ওই গ্রাম পুলিশের নাম সুরুজ মিয়া (৫৫)। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি কিসামত গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনে বিলে বন্যার পানিতে পাটের জাগ দিতে যান সুরুজ মিয়া। ওই সময় পানিতে ডুবে মারা যান তিনি। মৃত সুরুজ মিয়া চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD