শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবশেষে মিরপুরে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

অবশেষে মিরপুরে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকার পর রোববার (১৯ জুলাই) থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীনের জন্য খুলে দেওয়া হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম।

মুশফিকুর রহিমসহ ৯ জন ক্রিকেটার (মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান ও নাঈম হাসান) অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন। আপতত সাতদিন এই ৯ ক্রিকেটারই অনুশীলন করবেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মিরপুরে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম অনুশীলন করবেন। সকাল ৯টা থেকে অনুশীলন করবেন মিঠুন। আর মুশফিক শুরু করবেন ১০টা থেকে। তারা দুজনই রানিং, জিম এবং ব্যাটিং অনুশীলন করবেন। আর শফিউল শুধুমাত্র রানিং করবেন ৯টা থেকে।

ক্রিকেটারদের অনুশীলন নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনার বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমে বলেন, ‘আগামীকাল (১১ জুলাই) থেকে ঢাকা ও ঢাকার বাইরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন ফিরছে। আমরা শিডিউল দিয়ে দিয়েছি। আমরা উৎসাহিত করছি না। কিন্তু ওরা আগ্রহ দেখিয়েছে বলে আমরা শিডিউল করে দিয়েছি। এমনভাবে যেন অনুশীলন হয় যাতে কেউ কারো সংস্পর্শে আসতে না পারে।’

ঢাকার বাইরে সিলেটে সৈয়দ খালেদ ও নাসুম আহমেদ, খুলনাতে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করবেন। তবে তাদের শুধু ফিটনেস নিয়ে কাজ করতে বলা হয়েছে। করোনা বিরতির পর অনুশীলনের জন্য বিসিবি সব ধরনের পরিকল্পনা আগেই করে রেখেছিল এবং সেই অনুযায়ী দেশের প্রধান স্টেডিয়াম গুলো জীবাণুমুক্ত করে প্রস্তুত করে রাখা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD