শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, আমাদের সন্তানরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, ভোটাধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিয়েছিল। অথচ আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি।

আজ (শনিবার) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বলেন, আমি আজকে এ সমাবেশ থেকে বলতে চাই ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট জমা দিয়েছিল তা এ সরকার বাস্তবায়নে গড়িমসি দেখাচ্ছে। গণভোটের রায় সকল দাঁড়ি-কমা ঠিক রেখেই বাস্তবায়ন করতে হবে।

যে সংবিধান আমার ছেলেসহ হাজারও শহীদের জীবন কেড়ে নিয়েছে, যে সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যে সংবিধান আপনার আমরা ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান দেখতে চাই যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে। যেই সংবিধানের জন্য আর কোনো ছাত্রকে জীবন দিতে হবে না, আমরা সেই সংবিধান চাই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনিও তো মজলুম ছিলেন৷ আপনার মা বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সংবিধান ছুঁড়ে ফেলে দেবো। সুতরাং সংবিধানের জন্য মানুষ নয় মানুষের জন্য সংবিধান। তাই অনতিবিলম্বে গণভোটের রায়ের বাস্তব রূপ দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD