শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি আন্তর্জাতিক যাত্রীদের স্বীকৃতিতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইনগুলোর একটি ইউএস-বাংলা হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

নিজের উপর অনেক অত্যাচার করেছি : অরিজিৎ সিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
নিজের উপর অনেক অত্যাচার করেছি : অরিজিৎ সিং

ছোটবেলা থেকেই গানের হাতেখড়ি মায়ের কাছে। এরপর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটি রিয়্যালিটি শোর মঞ্চ হয়ে আজ জয় করেছেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়। প্রেম, বিরহ কিংবা জীবনের কঠিন বাস্তবতা সব আবেগই যেন জীবন্ত হয়ে ওঠে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

তবে আজকের এই সাফল্য কিংবা কণ্ঠের যে দরদ নিয়ে ভক্তরা মাতোয়ারা, তা মোটেও অনায়াস ছিল না। বরং নিজের কণ্ঠস্বরকে কাঙ্ক্ষিত রূপ দিতে এক সময় নিজের ওপর ব্যাপক অত্যাচার করেছিলেন শিল্পী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই কঠিন লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেছেন অরিজিৎ।

গায়ক জানান, পেশাদার জীবনে যখন যাত্রা শুরু করেন, তখন নিজের গলার স্বর মোটেও পছন্দ হতো না তার। এমনকি সেই সময় অনেকের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। আজ তার কণ্ঠে যে দরদ ও নিখুঁত আবেগ কঠোর শ্রমে নিজের গলাকে ভেঙে নতুন রূপ দিয়েছেন তিনি।

অরিজিতের কথায়, ‘আসলে আগে আমার আওয়াজ অনেকেই পছন্দ করতেন না। আমি অনেকটা স্থাপত্য নির্মাণের মতো কেটে কেটে নিজের গলাটা তৈরি করেছি।

গলার পেশিগুলোকে কাঙ্ক্ষিত ছাঁচে ফেলতে অনেক অত্যাচার করেছি নিজের ওপর। রেওয়াজ করতে করতে আমি সব সীমা ছাড়িয়ে যেতাম। সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে, ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত।’

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ‘আশিকী ২’ সিনেমার গান দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেলেও এর পেছনের গল্পটা ছিল এমনই সংগ্রামের। নিজের স্বকীয়তা বজায় রাখতে এবং গলার স্বরে কাঙ্ক্ষিত আবেগ ফুটিয়ে তুলতে দিনের পর দিন নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন এই গায়ক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD