বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে’

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। পর্দায় তিনি কখনও গ্যাংস্টার, কখনও আবার দুর্ধর্ষ গোয়েন্দা।

অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন ভক্তদের। অভিনয়ের জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়ালেও, নিজের মেয়ের কাছে পাত্তাই পাচ্ছেন না এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের এমন মজার সব তথ্য শেয়ার করেছেন নওয়াজউদ্দিন।

তিনি জানান, তার সবচেয়ে বড় সমালোচক আর কেউ নন, তার আদরের মেয়ে শোরা সিদ্দিকী। বিশেষ করে নওয়াজের নাচের দক্ষতা নিয়ে শোরার মন্তব্য একেবারেই ‘ফিল্টারহীন’। নওয়াজউদ্দিন মজার ছলে বলেন, ‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে।’

তিনি জানান, পর্দায় তার নাচ দেখে শোরা এমন সব মন্তব্য করেছে যে অভিনেতা নিজের দক্ষতা নিয়েই সংশয়ে পড়ে গেছেন। শোরা কখনোই বাবাকে নিয়ে বাড়তি মুগ্ধতা দেখায় না, বরং ভুল দেখলে সোজাসুজি মুখের ওপর বলে দেয়। তবে মেয়ের এই স্পষ্টবাদিতাকে ইতিবাচকভাবেই দেখছেন নওয়াজ।

তিনি মনে করেন, শোরার এই কঠোর সমালোচনা তাকে আরও শক্তিশালী পারফরম্যান্স দিতে সাহায্য করে। তার মতে, পরিবারের কেউ যখন এভাবে সরাসরি ভুল ধরিয়ে দেয়, তখন কাজের মান উন্নত করা সহজ হয়।

এদিকে বাবার উত্তরসূরি হিসেবে শোরা সিদ্দিকীর ঝোঁকও কিন্তু অভিনয়ের দিকেই।

মেয়ের মধ্যে অভিনয়ের প্রতিভা দেখে নওয়াজ যেমন গর্বিত, তেমনি উচ্ছ্বসিত। যদিও শোরা এখনো পেশাদারভাবে বড় পর্দায় পা রাখেনি, তবে সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি ও কিছু কাজ এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে বাবার মতো শোরাকেও বড় পর্দায় দাপিয়ে বেড়াতে দেখা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD