সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৪৪৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক ১ হাজার ৩৫৮ শিশু এবং নিশ্চিত হামে ৯০ শিশু আক্রান্ত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, দেশে হামে আক্রান্ত হয়ে সব বিভাগে মৃত্যুর খবর থাকলেও রংপুর বিভাগে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ।

এ বিভাগে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত (২৭ এপ্রিল সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে ১৩১ জন শিশুর মৃত্যু এবং ১২ হাজার ২১০ শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর এবং ২২০ শিশুর হাম সন্দেহে মৃত্যু হয়।

এ সময়ে হাম ও হাম সন্দেহে ৩৮ হাজার ৭৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৪ হাজার ৬৯৩ শিশু এবং সন্দেহজনক ৩৩ হাজার ৩৮৬ শিশু আক্রান্ত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD