মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণে আনার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী এ আশার কথা বলেন।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে।
এছাড়া হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এবং আসন্ন বাজেটে সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।