মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

ঈদে ট্রেনের সংখ্যা বাড়ছে না : রেলমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

গাজীপুর প্রতিনিধি : আসন্ন কোরবানির ঈদে মানুষদের বাড়ি না ফিরতে অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে ঈদ উদযাপন করুন। কারণ এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না। আজ শনিবার সকালে গাজীপুর-ঢাকা তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে। তাই জয়দেবপুর থেকে ঢাকা যাতায়তের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওযের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়াজাহান, রেলের পূর্বাঞ্চলের জিএম সরদার শাহাদাত আলী, রেলমন্ত্রীর একান্ত সচিব মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD