মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া-আরাধ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বচ্চন পরিবারের চার সদস্য অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ছোট্ট আরাধ্য বচ্চন।

গত ১১ জুলাই করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন অমিতাভ-অভিষেক।

তবে সেসময় ঐশ্বরিয়া-আরাধ্যর শরীরে করোনার তেমন কোনো লক্ষণ না থাকায় তারা হাসপাতালে ভর্তি হননি। তাই বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) ছিলেন মা ও মেয়ে।

কিন্তু ঐশ্বরিয়া ও আরাধ্যর অবস্থার অবনতি হলে শনিবার (১৮ জুলাই) মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঐশ্বরিয়া-আরাধ্যকে।

বর্তমানে মুম্বাইয়ে করোনা আক্রান্ত ৯৯ হাজারের ওপর। মৃত ৫ হাজার ৫৮৫। শুক্রবার নতুন এক রেকর্ড করেছে ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার জন।

সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

বলিউডে এর আগে কণিকা কাপুর ও কিরণ কুমার করোনায় আক্রান্ত হন। গত ১ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়াজিদ খান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD