মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালার রাজনীতিতে ইতিহাস গড়লেন ফাতিমা থাহিলিয়া হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলায় পথচারী আহত ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

রাহুলকে বিয়ের প্রস্তাবের গুঞ্জন, ক্ষোভে ফুঁসলেন কঙ্গনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
রাহুলকে বিয়ের প্রস্তাবের গুঞ্জন, ক্ষোভে ফুঁসলেন কঙ্গনা

ভোট গণনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এক গুঞ্জন। সেখানে দাবি করা হয়, বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এমনকি শর্ত হিসেবে তাকে বিজেপিতে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে-এমন দাবিতেই শুরু হয় ব্যাপক আলোচনা।

তবে বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন কঙ্গনা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের গুজব শুধু মিথ্যা নয়, বরং নারীদের প্রতি অসম্মানজনক।

কঙ্গনা লেখেন, ‘এই ভুয়া তথ্য অত্যন্ত বেদনাদায়ক। রাজনীতিতেও নারীদের কোনো সম্মান নেই। যারা এমন মিথ্যা খবর ছড়াচ্ছে, তাদের ধিক্কার জানাই।’

গুঞ্জনটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

কেউ এটিকে রসিকতা হিসেবে নিলেও, অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। যাচাই ছাড়া দ্রুত খবর ছড়িয়ে পড়ার প্রবণতারও সমালোচনা করেন নেটিজেনরা।

উল্লেখ্য, রাহুল গান্ধীকে নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। কংগ্রেস নেতার বক্তব্যকে ‘ম্যাজিক শো’ বা ‘স্ট্যান্ড-আপ কমেডি’র সঙ্গে তুলনা করে সমালোচনা করেছেন তিনি। এমনকি অর্থনীতি বোঝার জন্য টিউশন নেওয়ার পরামর্শও দিয়েছিলেন এই অভিনেত্রী-রাজনীতিক।

সব মিলিয়ে, নতুন এই গুঞ্জন ঘিরে তৈরি হওয়া বিতর্কে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন কঙ্গনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD