শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মমতা হারেননি, তাকে হারানো হয়েছে: অখিলেশ পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেলো ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা কালকের মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা থালাপতি বিজয়ের দলের তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের সৌদির পাশাপাশি কুয়েতও যুক্তরাষ্ট্রকে দেয়নি ঘাঁটি-আকাশপথ ব্যবহারের অনুমতি ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা অধ্যায়ের অবসান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে যা বলল ভারত থালাপতি বিজয় সরকার গঠন করতে না পারলে কী হবে?

তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেলো

মধ্যপ্রাচ্য ও ন্যাটো জোটে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে তুরস্ক।

‘ইলদিরিমহান’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত এসএএইচএ ২০২৬ প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রকাশ করা হয়। তুর্কি ভাষায় ‘ইলদিরিমহান’ শব্দের অর্থ বজ্রপাত। এটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তৈরি করেছে।

ইলদিরিমহান ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬ হাজার কিলোমিটার। যুক্তরাষ্ট্রভিত্তিক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্যমতে, ৫ হাজার ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আইসিবিএম হিসেবে ধরা হয়। তুরস্ক থেকে উৎক্ষেপণ করলে এই ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি ম্যাক ২৫, অর্থাৎ শব্দের গতির ২৫ গুণ।

এতে চারটি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি তরল নাইট্রোজেন টেট্রক্সাইড জ্বালানিতে চলে। এর ওয়ারহেডে ৩ হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে।

প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের বলেন, বর্তমান সময়ে অর্থনৈতিক ব্যয়ও এক ধরনের অসম যুদ্ধাস্ত্র হয়ে উঠেছে। তুরস্ক তার মিত্রদের শুধু অস্ত্র নয়, প্রযুক্তি ও টেকসই নিরাপত্তা অর্থনীতিও দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই আইসিবিএম উন্মোচন তুরস্কের জন্য বড় ধরনের কৌশলগত অগ্রগতি। জার্মান মার্শাল ফান্ডের আঞ্চলিক পরিচালক ওজগুর উনলুহিসারচিকলি বলেন, তুরস্কের সামনে তাৎক্ষণিক এমন কোনো হুমকি নেই, যার জন্য আইসিবিএম জরুরি। তবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ইস্তাম্বুলভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক বুরাক ইয়িলদিরিম বলেন, এই প্রযুক্তি তুরস্কের মহাকাশ কর্মসূচির সঙ্গেও সম্পর্কিত। কারণ মহাকাশে রকেট পাঠানো এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে অনেক মিল রয়েছে।

তবে তিনি উল্লেখ করেন, বর্তমানে যা দেখানো হয়েছে তা মূলত একটি ধারণাগত মডেল। এখনো কোনো পরীক্ষামূলক উৎক্ষেপণের তথ্য প্রকাশ করা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD