শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

এবার নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা। আজ রোববার তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

জানা যায়, বুধবার থেকে জ্বর, ঠাণ্ডাসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গে ভুগছিলেন খন্দকার মাশরুর রেজা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তিনি মাগুরায় নমুনা পরীক্ষা করান। আজ রোববার সকালে সেই পরীক্ষার রিপোর্ট আসলে জানতে পারেন তিনি কোভিড-১৯ আক্রান্ত।

বর্তমানে তিনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ এবং মাগুরার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ডাক্তারের পরামর্শে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রায় ৪ মাস ধরে স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানেই সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে দুজনেই বর্তমানে করোনামুক্ত। এছাড়াও আরো অনেক ক্রিকেটার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD