শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তানকে বড় শাস্তি দিল আইসিসি, টাকা ও পয়েন্ট দুই-ই হারাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টেস্টে হারের স্বাদ পেল পাকিস্তান। সেই লজ্জাজনক পরাজয়ের পর এবার দলের প্রত্যেককে গুনতে হলো জরিমানা। শুধুমাত্র ম্যাচ ফি জরিমানা দিয়েই শেষ হচ্ছে না ব্যাপারটা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও কাটা হয়েছে দলটির।

বিপত্তি বাঁধে ধীর বোলিংয়ের কারণে। আইসিসি জানিয়েছে, ধীর বোলিং করায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে শান মাসুদের দলের। যা একটি জয় থেকে অর্জিত পয়েন্ট থেকে মাত্র ৪ পয়েন্ট কম। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান জিতেছে একটি ম্যাচ, দুটি ম্যাচেই হেরেছে। যে ১২ পয়েন্ট ছিল, তা থেকে এখন ঝুলিতে আছে মাত্র ৪!

পাকিস্তানের এই শাস্তি নির্ধারণ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। নির্ধারিত সময়ের বাইরে পাকিস্তান ৮ ওভার করেছে। আইসিসি আচরণবিধির আর্টিকেল ২.২২ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও ১ পয়েন্ট জরিমানার বিধান রয়েছে। সে অনুযায়ী পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট ও প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ অবশ্য দোষ মেনে নিয়েছেন, তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ঢাকা টেস্টের অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাউদ্দিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগটি উত্থাপন করলে এরই ধারাবাহিকতায় শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তান দলকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD