মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

ঐশ্বরিয়া রায়ের শারীরিক অবস্থার আরো অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সাবেক বিশ্বসুন্দরী বলিউড সুপার স্টার ঐশ্বরিয়ার রায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসার জন্য বর্তমানে তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর শরীরে কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার একমাত্র কন্যা আরাধ্যারও কোভিডি-১৯ সংক্রমণ রয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর থেকে মুম্বাইয়ে বচ্চনদের বাড়ি জলসায় সেলফ আইসোলেশনে ছিলেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেকও নানাবতী হাসপাতালেই রয়েছেন। গত সপ্তাহে তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

ফলে জলসাসহ বচ্চন পরিবারের মালিকানাধীন আরও তিনটি বাংলো বৃহৎ মুম্বাই কর্পোরেশন বা বিএমস সিলগালা করে দেয়। তবে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একমাত্র কোভিড-১৯ নেগেটিভ বলে খবরে জানানো হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD