মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত আছে মাত্র কয়েক সপ্তাহের মালদ্বীপে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় নিখোঁজ ইতালীয়দের লাশ উদ্ধার গাজায় ‘গণহত্যা’ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে: ইসরাইলকে জাতিসংঘ ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: প্রতিমন্ত্রী সরকার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত আছে মাত্র কয়েক সপ্তাহের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বব্যাপী বাণিজ্যিক তেলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে যে পরিমাণ তেলের মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ চলা সম্ভব।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থপ্রধানদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফাতিহ বিরল বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জরুরি কৌশলগত তেল রিজার্ভ থেকে প্রতিদিন ২৫ লাখ ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে সতর্ক করে তিনি বলেন, এই জরুরি রিজার্ভ কিন্তু চিরকাল থাকবে না, এর একটি শেষ আছে।

আইইএ প্রধান আরও বলেন, উত্তর গোলার্ধে এখন বসন্তকালীন ফসল রোপণ এবং গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হতে যাচ্ছে। এর ফলে ডিজেল, সার, জেট ফুয়েল ও পেট্রোলের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যা তেলের বর্তমান মজুতকে আরও দ্রুত খালি করে ফেলবে।

বাণিজ্যিক তেলের মজুত আর কতদিন টিকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান মজুত দিয়ে বড়জোর ‘কয়েক সপ্তাহ’ চলা যেতে পারে। তবে বাস্তব সত্য হলো, এই মজুত অত্যন্ত দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে এবং এ বিষয়ে আমাদের এখনই সচেতন হওয়া জরুরি।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD